close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নিরাপদ সবজি  'মাঠ দিবস' অনুষ্ঠিত  পীরগঞ্জে

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
নিরাপদ সবজি  'মাঠ দিবস' অনুষ্ঠিত  পীরগঞ্জে

নিরাপদ সবজি  'মাঠ দিবস' অনুষ্ঠিত  পীরগঞ্জে 

মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: 
 ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।

আজ দুপুরে পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ জাহাংগীর আলম। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নিহার রঞ্জন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা, নাজমুল হাসান বলেন, সবুজ শাকসবজি অনেক উপকার কিন্তু রঙিন শাকসবজি আরও বেশি উপকার এর মধ্যে হলো ক্যাপসিকাম, নতুন ফুলকপি জাত ভ্যালেন্টিনা। 

তিনি আরো বলেন ক্যাপসিকাম ও রঙিন সবজির উপকারিতা যদি আপনারা জানতেন তাহলে প্রতিটা ঘরে ঘরে কিনবেন। ক্যাপসিকাম  এটি সালাত করে খাওয়া যায় এগুলোতে  প্রচুর আয়রন, খনিজ প্রধান, বিটা ক্যারোটিন ও অন্যান্য উপাদান রয়েছে যা শরীরের জন্য অনেক ভাল।
 
কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, 
ফসলে কীটনাশক প্রয়োগের পরের দিনই ফসল বাজারে নিয়ে যায় সেটা আমরা কিনে খাই যা শরীরের জন্য অনেক ক্ষতিকর।  তিনি কিছু বায়ো পেস্টিসাইড এর সাথেও পরিচয় করে দেন কৃষকদের এগুলো ব্যবহার করতে বলেন যেটা সম্পূর্ণ নিরাপদ ও পরিবেশবান্ধব। 

এই ​মাঠ দিবসে রঙিন ফুলকপি (জাত: ভ্যালেন্টিনা) এবং অন্যান্য সবুজ রঙিন সবজির সাথে পরিচয় করে দেয়া হয় কৃষকদের। যাতে করে কৃষকরা এসব সবজি উৎপাদন করুন এবং গুণগত মান  সম্পর্কে ধারণা পায়। 
শেষে কৃষি কর্মকর্তারা,  কৃষকদের আধুনিক ও বিষমুক্ত পদ্ধতিতে চাষাবাদ করে অধিক লাভবান হওয়ার পরামর্শ দেন। প্রদর্শনীটি দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।


 মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ ঠাকুরগাঁও।
০১৭৯১৮৮১৪৪৮

没有找到评论


News Card Generator