close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নিখোঁজের ৭ দিন পর বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য..

Ismail Hossen avatar   
Ismail Hossen
****

নিখোঁজের ৭ দিন পর বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

মধুপুর প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে নিখোঁজের সাত দিন পর শিশু মারিয়া মিম-এর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মারিয়া মিম। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বারইপাড়া গ্রামের একটি বাড়ির ভেতর থেকে ট্রাংকের মধ্যে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ধনবাড়ী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
শিশু মারিয়া মিমের এমন নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator