close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক..

Faridpur Desk avatar   
Faridpur Desk
ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 ফরিদপুরের বোয়ালমারী বাজারে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক। ভোটারদের নিকট বাজারের উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষার্থেই তিনি এ কাজ করেছেন বলে জানা গেছে। 

বোয়ালমারী পৌরসদর বাজারের ব্যস্ততম জামে মসজিদ সড়কের বেহাল দশা দীর্ঘদিন যাবত। যত্রতত্র খানাখন্দ, সামান্য বৃষ্টি হলেই জমে থাকতো পানি। এতে মসজিদে যাতায়াতকারী ও সড়কটি ব্যবহারকারী পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে দীর্ঘদিন। 
নির্বাচিত হয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সড়ক গুলো আধুনিক মানসম্মত ড্রেনেজ ব্যবস্থাসহ সব ধরনের  উন্নয়ন করবেন তিনি। কিন্তু ৫ আগস্টের পরিবর্তিত সরকার ব্যবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয় সারাদেশের পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করলে থমকে পড়ে স্থানীয় উন্নয়ন। খোঁজ নিয়ে জানা যায়, আপতত সড়কটির উন্নয়নের পরিকল্পনা নেই পৌর কর্তৃপক্ষের তাই প্রতিশ্রুতি রক্ষার্থেই নিজ অর্থায়নে সড়কটির কাজ হাতে নেন তিনি।
সড়কটিতে ব্যবসা করে এমন কয়েকজন ব্যবসায়ী জানালেন, সামনে ঈদ কিন্তু সড়কের বেহাল দশার কারনে এ সড়কমুখি ক্রেতারা তেমন ঢুকতো না। এতে আমাদের ব্যবসায়িকভাবে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক নিজ অর্থায়নে সড়কটির সংস্কার করায় আমরা উপকৃত হয়েছি।
এ বিষয়ে সাবেক কাউন্সিলর ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক বলেন- আমি চেষ্টা করেছি বোয়ালমারী বাজারের সার্বিক উন্নয়নের। নির্বাচিত হয়ে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু সড়কের কাজ করলেও জামে মসজিদ সড়কটির উন্নয়নের আগেই আমাদের অপসারণ করায় অনেক কাজ শেষ করতে পারিনি। পৌর কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও বাজেট না থাকায় কাজটি করতে পারছিলো না তারা। তাই মানুষের বিশেষ করে মসজিদে যাতায়াতকারী মুসল্লীদের কষ্ট লাঘবে নিজ অর্থায়নে সংস্কার করলাম।

Hiçbir yorum bulunamadı


News Card Generator