নেত্রকোনায় লাইসেন্সবিহীন দোকান থেকে সাড়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ..

Mahfuzur Rahman avatar   
Mahfuzur Rahman
****

নেত্রকোনায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে দিনব্যাপী জেলার সকল ফিলিং স্টেশন মনিটরিং করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

 

অভিযানের অংশ হিসেবে সোমবার নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় মেসার্স জহিরুল চৌধুরীর একটি লাইসেন্সবিহীন দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৩,৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ঘটনার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।

 

জানা যায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ২০(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া জব্দকৃত ডিজেল স্থানীয় দুইজন ইউপি সদস্যের জিম্মায় রেখে নিকটস্থ ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। তিনি জানান, জ্বালানি খাতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator