নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার  শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার(১০ মার্চ) সকালে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।..

নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান 

 শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার(১০ মার্চ) সকালে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে নকশীকাঁথার বাস্তবায়নে বাদাবন সংঘের সহায়তায় দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন,  মুন্সিগঞ্জ মরমী মহিলা উন্নয়ন সংগঠন, ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, শ্যামনগর সদরের জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা, শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

 উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধন নিয়ে দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় পাঁচটি সংগঠন নারী-শিশু উন্নয়ন, কৃষি, পরিবেশ-প্রতিবেশ, প্রতিবন্ধীসেবা, সুন্দরবন সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের সফলতার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়।

‘আজকের পদক্ষেপ,আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। 

নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় ও নকশীকাঁথার সহ-সভাপতি অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, গবেষক ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের পরিচালক পাভেল পার্থ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন,সম্মাননাপ্রাপ্ত ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি অল্পনা রানী, মুন্সিগঞ্জ মরমী মহিলা উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠনের সভাপতি সুফিয়া খাতুন, দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বেগম প্রমুখ।

ছবি- শ্যামনগরে নারী দিবসে পুরস্কার প্রাপ্ত পাঁচ নারী সংগঠন।

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator