close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নারায়ণগঞ্জ-৩ আসনের বটগাছ মার্কার প্রার্থী নান্নু মুন্সির পক্ষে ভোট চাইলেন মধুপুরের পীর..

GK Shohag avatar   
GK Shohag
জিকে সোহাগ, সিটি রিপোর্টার

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে, খেলাফত আন্দোলন বাংলাদেশ মনোনীত বটগাছ মার্কার প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর পক্ষে  গণসংযোগ করেছেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় তিনি এ গণসংযোগ অংশ নেন। এ সময় তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীকে বটগাছ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য আহ্বান জানিয়ে গণসংযোগ ও প্রচারণা চালান।

এরআগে গোদনাইল বার্মাস্ট্যান্ড এালাকায় এক নির্বাচনী সভায় মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ তার বক্তব্যে বলেন, যারাই ক্ষমতায় গিয়ে জুলুম করেছে তাদেরই পতন হয়েছে। আপনারা অন্যায়কারী জুলুম কারীদের ভোট দিবেন না। আপনারা ইসলামের পক্ষে ভোট দিবেন। আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সিকে বটগাছ প্রতীকে ভোট দেওয়া হলে হাফেজ্জী হুজুরকে ভোট দেয়া হবে। নান্নু মুন্সী যদি এ আসন থেকে নির্বাচিত হয়, তাহলে এ অঞ্চলে শান্তির হাওয়া বইবে।

যুবনেতা হাসানুজ্জামান রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী, জহিরুল ইসলাম রনি মুন্সি, মাওলানা শেখসাদী, যুবনেতা আব্দুর রহমান, মাওলানা মেহেদী, জাহির উদ্দিন রুম্মন দেওয়ান, হাফেজ ইকবাল হোসেন,মাওলানা সাইফুল্লা কাসেমীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

نظری یافت نشد


News Card Generator