নাগরপুর (টাঙ্গাইল), প্রতিনিধি:
পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে নাগরপুর উপজেলা প্রশাসন, দেলদুয়ার উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক এবং জনাব মোঃ মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে নাগরপুর উপজেলার বীর সলিল (এলাসিন ব্রিজ সংলগ্ন), সহবতপুর এলাকায় অবস্থিত অবৈধ কারখানাটির বিরুদ্ধে অভিযান চালানো হয়।
অভিযানকালে এক্সভেটর/ভ্যেকু ব্যবহার করে কারখানাটি সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব তাপস চন্দ্র পাল, পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর একটি টিম সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
コメントがありません



















