নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ, ২৬ রমজান) উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, জননেতা জনাব মো: রবিউল আউয়াল লাভলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। নাগরপুরের উন্নয়নে এবং জনকল্যাণে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। পবিত্র রমজানের এই মিলনমেলা আমাদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।"

নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: এরশাদ মিয়ার দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ইফতারে অংশ নেন। বক্তারা প্রেসক্লাবের এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নাগরপুরকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Walang nakitang komento


News Card Generator