মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ( পিআই ও)কর্তৃক ইউ,পি মেম্বারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে ..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

 

মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ( পিআই ও)কর্তৃক ইউ,পি মেম্বারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার কর্তৃক ২ এপ্রিল আনুমানিক বেলা ১১টায়
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মোশাররফ হোসেন মোল্লাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর পাকা রাস্তা হতে সিদ্দিক মোল্লার বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ লক্ষে মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় ১৪ টন গম বরাদ্দ করেন। পরবর্তীতে কর্তৃপক্ষ ১৪টন গমের স্থলে সাড়ে ১০টন চাউল বরাদ্দ করেন। সেই মোতাবেক গোবিন্দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মোশাররক হোসেন মোল্লা কাজের সিপিসি হয়ে প্রথম কিস্তির টাকা উত্তোলন করে কার্যক্রম শুরু করেন এবং নিজের ব্যক্তিগত টাকা দিয়ে প্রজেক্টের কাজের বাকী অংশ সম্পন্ন করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, ইতিপূর্বে মুকসুদপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার কাজের বিষয় ২০ হাজার টাকা উৎকোচ নিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) আনুমানিক বেলা ১১টায় তিনি ফাইনাল বিল উত্তোলনের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের নিকট গেলে তিনি বিল নিয়ে তালবাহানা শুরু করে। তার নিকট আরো উৎকোচের টাকা দাবি করেন। উৎকোচের টাকা না পাওয়ায়  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার বিলের টাকা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার ইউ,পি সদস্য মোঃ মোশাররফ হোসেন মোল্লাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার সার্টের কলার ধরে গালিগালাচ করে মারপিট করতে থাকে। পাশের রুমের থেকে লোকজন এসে একে উদ্ধার করেন। এরপর ইউ,পি সদস্য মোশারফ হোসেন মোল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার  আব্দুল জব্বারের বিরুদ্ধে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে প্রকৃত ঘটনা জানার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের ব্যক্তিগত ব্যবহৃত ০১৭৯৮০৭৯০০৬ মোবাইল নম্বরে কয়েকবার কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নাই। অভিযোগকারী ইউ,পি মেম্বার মোশাররফ হোসেন মোল্লার সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তার উপযুক্ত বিচার দাবী করেন। এছাড়া মুকসুদপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার গন  তাদের কাজের চাইতে আসলে অপমান করে তারিয়ে দেন চেয়ারম্যান এবং মেম্বারদের অর্থনৈতিক ক্ষতির ভয়ে নিরবে অপমান মেনে নিতে বাধ্য।  এসব তথ্য মৌখিক ভাবে বললে ও কোন লিখিত অভিযোগ  না পাওয়ায় খবর প্রকাশিত করা সম্ভব হয় নাই।  প্রকল্পের আংশিক কাজ করে ও ইউনিয়ন পরিষদকে ভয় ভিতি দেখিয়ে টাকা হরিলুট করে  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজেই আত্মাসাত করেছে। ইতি পূর্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের বিরুদ্ধে  কিছু  পত্রিকায় ও খবর প্রকাশিত হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator