close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মুকসুদপুর টেংরাখোলা কামিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মুকসুদপুর টেংরাখোলা কামিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী টেংরাখোলা কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১০ই ফেব্রুয়ারি সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদ্রাসার সুপার মুফতি মাওলানা মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি মোঃ আমজাদ হোসেন আমোদ মোল্লা। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, উচ্চ লম্ফ, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন সৃজনশীল ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা মোঃ রুহুল আমিন বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা তাদের শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।”
বিশেষ অতিথি মোঃ আমজাদ হোসেন আমোদ মোল্লা বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করা হবে বলে আশা করি।”
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

Inga kommentarer hittades


News Card Generator