মৎস্য ঘেরের বৈদ্যুতিক তারে জড়িয়ে সাতক্ষীরায় দুই ঘের মালিকের মৃত্যু ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
মৎস্য ঘেরের বেড়িবাঁধে টমোটো তুলতে যেয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই ঘের মালিকের মৃত্যু..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

মৎস্য ঘেরের বেড়িবাঁধে টমোটো তুলতে যেয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই ঘের মালিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি '২৬) সকাল ৮টার দিকে সাতক্ষীর সদরের তেঁতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙা গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুর রহমান সবুজ (৩৫) ও তেঁতুলডাঙা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫)।

তেঁতুলডাঙা গ্রামের আবু মুছার ছেলে আবু সাঈদ তৃতীয় মাত্রাকে জানান, শিয়াল ও চোরের উপদ্রব থেকে নিজস্ব মৎস্য ঘেরের বেড়িবাঁধে লাগানো টমেটো খেত বাঁচতে তাদের গ্রামের মুহিউস সুন্নাহ কারীমিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মনিরুল ইসলাম বেড়িবাঁধের চারপাশে বৈদ্যুতিক তার টানান। শনিবার সকাল ৮টার দিকে মনিরুল ইসলাম তাদের ঘেরের বেড়িবাঁধে লাগানো টমেটো তুলছিলেন। টমেটো তোলার  একপর্যায়ে তিনি পা পিছলে বৈদ্যুতিক  তারে জড়িয়ে যান। তার চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘেরের আব্দুর রহমান সবুজ ছুঁটে এসে তাকে উদ্ধার করতে গেলে তিনিও ওই তারে জড়িয়ে যান। একপর্যায়ে তিনি(সাঈদ) ছুঁটে এসে বাঁশ দিয়ে তারে আঘাত করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই সবুজ ও মনিরুল মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

নিহত সবুজের মা মমতাজ বেগম ও মনিরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম তৃতীয় মাত্রাকে জানান, বাদ জোহর নিজ নিজ গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবাারিক কবরস্থানে নিহতদের লাশ দাফন করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তৃতীয় মাত্রাকে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator