close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মৌলভীবাজারে সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবা পরিদর্শন করেন এম নাসের রহমান এমপি।..

Sanjoy Malakar avatar   
Sanjoy Malakar
মৌলভীবাজার জেলার সরকারি ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন মৌলভীবাজার ৩আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জনাব এম নাসের রহমান।..


২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান এম নাসের রহমান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান সম্পর্কে খুজ খবর নেন।

‎জনাব এম নাসের রহমান হাসপাতাল পরিদর্শনকালে ডাক্তার, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন।এক পর্যায়ে তিনি হাসপাতালের স্টোরে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধের মজুদ আছে কি না, তা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে  তিনি জনগনের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেন,পরিকাঠামো উন্নয়নে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি বা নতুন চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন।তিনি আরো বলেন জনগণ যাতে দোরগোড়ায় সঠিক স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না ইনশাআল্লাহ্

Không có bình luận nào được tìm thấy


News Card Generator