মৌলভীবাজারে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত..

Sanjoy Malakar avatar   
Sanjoy Malakar
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলায় মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।..

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিলশেডে এই প্যারেডের আয়োজন করা হয়।

জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

পুলিশ সুপার ব্রিফিংকালে বলেন, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা বাংলাদেশ পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রভিত্তিক টিম, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশের প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার ও র‌্যাবসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য বাহিনীর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

এসময় তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ নির্বাচনী সামগ্রী, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।

‎মৌলভীবাজার জেলা পুলিশের ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল মো: আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল মো: ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ।

没有找到评论


News Card Generator