close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

‎মোংলায় বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামির ৩০ নেতাকর্মী।..

রবি ডাকুয়া avatar   
রবি ডাকুয়া
‎বিশেষ প্রতিনিধিঃ

‎বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।..

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত  ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

‎সুন্দরবন ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামির সহ-সাধারণ সম্পাদক মো. খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩নং ও ৫নং ওয়ার্ডের ৩০ জন নেতাকর্মী বিএনপির জনসভায় যোগ দেন। এ সময় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জামায়াত নেতাকর্মীদের সাদরে বরণ করে নেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।

‎জামায়াতের রাজনীতি ছেড়ে এসে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে দলকে আরও বেগবানে ভূমিকা রাখবেন।

‎সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপি সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।


Keine Kommentare gefunden


News Card Generator