মোল্লাহাটে ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে মধুমতি ১০০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্রের মানবিক সহায়তা সামগ্রী বিতরণ।..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে মধুমতি ১০০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্রের মানবিক সহায়তা সামগ্রী বিতরণ।

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:..

বাগেরহাটের মোল্লাহাটে সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে মোল্লাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কোম্পানির সিএসআর কার্যক্রমের আওতায় মোল্লাহাট উপজেলার দরিদ্র ও অসহায় ২০০ পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে কোম্পানির ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত খাদ্য সামগ্রী চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি, গুড়া দুধ, সেমাই ইত্যাদি বরাদ্দ ছিল। মোল্লাহাট উপজেলার গৃহহীন, কর্মহীন, স্বামী পরিত্যাক্তা অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে মোট ৩ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যমানের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদ-উল-ফিতরে কিছু দরিদ্র পরিবারে একটু হলেও যেন কষ্ট লাঘব হয় সেই প্রয়াসেই এই মানবিক সহায়তা কার্যক্রম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ হাসিবুল হাসানের নির্দেশনা মোতাবেক সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়েছে। উপজেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্যামানন্দ কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিত কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কে. এম. মহিউদ্দিন আবীর, জুনিয়র সহকারী ব্যবস্থাপক নাজোর ইসমাইল রায়েন, সহকারী সিকিউরিটি অফিসার মোঃ সামিউল ইসলাম জনি প্রমুখ।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator