বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মজিবুর রহমান মিলু মিয়ার সুযোগ্য কনিষ্ঠ পুত্র, উপজেলা যুবদলের অন্যতম নেতা এস এম আব্দুল্লাহ আসন্ন মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণ সমাজসেবক এস এম আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতামূলক কার্যক্রমের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয়দের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
মোল্লাহাট উপজেলার সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে এস এম আব্দুল্লাহ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তাই অনেকেই তাকে মোল্লাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
এ বিষয়ে এস এম আব্দুল্লাহ জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি মোল্লাহাট উপজেলার সার্বিক উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান।
স্থানীয়দের আশা, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে মোল্লাহাট উপজেলা রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এস এম আব্দুল্লাহ..
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:..
Ingen kommentarer fundet



















