ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিন শুক্রবার বিজয়ী প্রার্থী জনাব এম নাসের রহমান উনার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জনাব আব্দুল মান্নানের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের জন্য রাজনগরস্ত জনাব আব্দুল মান্নানের বাড়িতে যান।
মিষ্টি ও ফলমূল নিয়ে দলীয় নেতৃবৃন্দ সহযোগে আব্দুল মান্নানের বাড়িতে যান মৌলভীবাজার ৩আসনের সাংসদ জনাব নাসের রহমান।
এ সময় দুই নেতা একে অপরের সাথে কূশল বিনিময় করেন।জনাব নাসের রহমান বলেন, মৌলভীবাজার জেলা সবসময় মিলেমিশে রাজনীতির পক্ষে।তিনি আরো বলেন সবাইকে নিয়ে,কাউকে বাদ না দিয়ে, সোনার বাংলা গড়ার যে প্রত্যাশা বিএনপির এই উদ্দ্যেশেই এই সাক্ষাৎ।
নবনির্বাচিত সাংসদের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জেলার রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ জনতা।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
মোলভীবাজার রাজনগরে মিষ্টি ও ফলমূল নিয়ে প্রতিদ্বন্দী প্রার্থীর বাড়িতে গেলেন বিজয়ী সংসদ সদস্য।..
Nenhum comentário encontrado



















