close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মোঃ আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি।

News24 Pabna avatar   
News24 Pabna
"পাবনা জেলার ফরিদপুর উপজেলাতে নবম পে-স্কেল এর গেজেট জারির দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়" ..

"পাবনা জেলার ফরিদপুর উপজেলাতে নবম পে-স্কেল এর গেজেট জারির দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়" 

জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে ফরিদপুর, পাবনাতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ে সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণরা অংশ গ্রহন করেন।  

উক্ত গেজেট জারির দাবিতে উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম, আহ্বায়ক, সমন্বয় পরিষদ, ফরিদপুর, পাবনা। আরও উপস্থিত ছিলেন, মোঃ ফিরোজ হোসেন সভাপতি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, ফরিদপুর, পাবনা। আরও উপস্থিত ছিলেন, মোঃ জমির উদ্দিন, নাজির, উপজেলা সহকারী কমিশনার ভূমি, ফরিদপুর, পাবনা।

উপস্থিত বক্তাগণরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা বৈশম্যের শিকার, জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে-স্কেল এর গেজেট জারি করে, দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। অন্যথায় কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী কঠোর হতে কঠোরতম কর্মসূচী পালন করা হবে। উক্ত প্রজ্ঞাপন দাবির জন্য  ফরিদপুর উপজেলার সকল কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

আয়োজনেঃ 
সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ফরিদপুর, পাবনা।

No se encontraron comentarios


News Card Generator