close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মনপুরায় আগুনে ঘর পুড়ে নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া..

Md Abdur Rahman Soyeb avatar   
Md Abdur Rahman Soyeb
আব্দুর রহমান সোয়েব
মনপুরা, প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর ফৈয়জুদ্দিন ৯ নম্বর ওয়ার্ড এলাকায় পরপর অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে পড়া দুই পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতা জিয়াউর রহমান জিয়া।

রোববার (১ মার্চ) বিকেলে তিনি পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত মাতব্বর, ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে প্রতিবন্ধী হেলাল উদ্দিনের বসতঘরে হঠাৎ আগুন লাগে। তিনি চর ফৈয়জুদ্দিন গ্রামের অজিউল্লাহর বড় ছেলে। দিনমজুরের কাজ করে সঞ্চিত অর্থে নির্মিত তার ছোট্ট ঘরটি মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়। আগুনে আসবাবপত্র, কাপড়চোপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

এর দুই দিন আগে, ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে হেলালের ছোট ভাই প্রবাসী মিরাজের বসতঘরেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুকুরের অপর পাশে অবস্থিত তার ঘরটিও দ্রুত আগুনে পুড়ে যায়। দুই ঘটনাতেই ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে দুই পরিবারই সর্বস্বান্ত হয়ে পড়ে।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মনপুরা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরপর দুই ভাইয়ের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সহায়তা প্রদানকালে জিয়াউর রহমান জিয়া বলেন, “দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকবো।

এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

No comments found


News Card Generator