মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় সভা কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। তিনি তার বক্তব্যে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আজ স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলতে পারছি। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন। তারা ভাষা আন্দোলনের গুরুত্ব ও শহীদদের অবদান নিয়ে বক্তব্য রাখেন এবং ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি মোঃ আমজাদ হোসেন আমোদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষাকে সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে

Tidak ada komentar yang ditemukan


News Card Generator