মেধাবী শিক্ষার্থী মো:আবু রায়হানের পাশে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন..

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের ৩ নং ওয়ার্ড  তেরিবাজার এলাকার বাসিন্দা মেধাবী শিক্ষার্থী মো: আবু রায়হান এর পাশে দাঁড়িয়েছেন..

 

শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন। মো: আবু রায়হান সুসং আদর্শ বিদ্যানিকেতন থেকে এবার এস.এস.সি.পরীক্ষায় অংশগ্রহণ করবেন।  তার পিতা দেলোয়ার হোসেন দিলদার এর মৃত্যুর পর থেকে পরিবারে দেখা দেয় নানা ধরনের সমস্যা। 
জানা যায় মেধাবী শিক্ষার্থী আবু রায়হানের মাতা রুমা আক্তার এর দুই ছেলে সহ পরিবারের ভরন পোষণ চালাতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে এস.এস.সি.পরীক্ষার্থী মো: আবু রায়হান বই কিনতে পারছিল না এই খবরটি দুর্গাপুরের সামাজিক সংগঠন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে আজ বুধবার বিকেলে বই সহ শিক্ষা সামগ্রী নিয়ে ছুটে চলে যায় তার বাসায় এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও ঢাকাস্থ সুসং সমিতির সভাপতি এম.রফিকুল ইসলাম, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, দুর্গাপুর পর্যটক উন্নয়ন সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা প্রমুখ।

没有找到评论


News Card Generator