close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মেধাভিত্তিক সমাজ গঠনে ডন বস্কো স্কুল এন্ড কলেজ গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে-  প্রফেসর ড. মো. শহীদুল্লাহ ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোনার দুর্গাপুরে ডন বস্কো কলেজ এন্ড
সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।..

 

 শনিবার  কলেজ চত্বরে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
ময়মনসিংহ  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মো. শহীদুল্লাহ। 

এ সময  প্রতিষ্ঠানের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন,  পূর্বধলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শহীদ খান, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার, রুসার নির্বাহী পরিচালক এম এন আলম সহ বিভিন্ন  প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।  স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের
ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা। 

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর মো. শহীদুল্লাহ বলেন, মেধাভিত্তিক সমাজ গঠনে ডন বস্কো স্কুল এন্ড কলেজ গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত করছে এ প্রতিষ্ঠান। মেধা গঠনের সহায়ক হিসেবে এ ক্রীড়া  অনুষ্ঠান হয়ে থাকে। আমরা সকলে তাদের ক্রীড়ার পাশাপাশি তাদের যে সাংস্কৃতিক নৈপুণ্য উপভোগ করলাম সেটিও  এ প্রতিষ্ঠানের একটি বিশেষ দিক।  

প্রতিযোগিতা  শেষে  দুপুরে  প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

 

没有找到评论


News Card Generator