মধুপুরের গোলাবাড়ি ইউনিয়নের লোকদেউ গ্রামে লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের ভোট প্রার্থনা ও গণসংযোগ
প্রতিবেদন: ইসমাইল হোসেন
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ আসাদুল ইসলাম আজাদ আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেউ গ্রামে ভোট প্রার্থনা ও গণসংযোগ কার্যক্রম চালান।
এসময় তিনি গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তালা মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগ কালে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।
লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেন,
“আমি রাজনীতি করতে আসিনি ক্ষমতার জন্য নয়, এসেছি মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য। মধুপুর-ধনবাড়ীর মানুষ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবো।”
গণসংযোগকালে লোকদেউ গ্রামের সাধারণ মানুষ তার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন এবং তালা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আশ্বাস দেন।
এসময় তার সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















