close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মধুপুরে তালা মার্কার পক্ষে জনসংযোগ চালালেন লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ..

Ismail Hossen avatar   
Ismail Hossen
****

মধুপুরে তালা মার্কার পক্ষে জনসংযোগ চালালেন লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:ইসমাইল হোসেন 
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) মোঃ আসাদুল ইসলাম আজাদ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজারে তালা মার্কার পক্ষে ব্যাপক জনসংযোগ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
জনসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তালা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তিনি এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য নির্বাচন করছি। জনগণ পাশে থাকলে মধুপুর-ধনবাড়ীকে একটি উন্নত ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলব।”
জনসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় আশ্রা বাজার এলাকায় তালা মার্কার পক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Aucun commentaire trouvé


News Card Generator