মধুপুর সাবা স্কয়ারের ৩য় তলায় ভয়াবহ আগুন

Ismail Hossen avatar   
Ismail Hossen
****

মধুপুর সাবা স্কয়ারের ৩য় তলায় ভয়াবহ আগুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলা পৌর শহরের সাবা স্কয়ার মার্কেটের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল)  হঠাৎ করেই মার্কেটের ৩য় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো তলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন দ্রুত পানি ও অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের কারণে মার্কেট এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক দোকান দ্রুত বন্ধ করে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Nenhum comentário encontrado


News Card Generator