close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাটিবাহি ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে কলারোয়ায় এক কলেজ ছাত্রীর মৃত্যু ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহি ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলা সদরের বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:
 
সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহি ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি '২৬) সকাল ৮টার দিকে উপজেলা সদরের বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 
 
নিহত কলেজ ছাত্রীর নাম সুরাইয়া খাতুন (১৮)। সে কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ওজিহার রহমানের কন্যা এবং কলারোয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইজিবাইকযোগে সুরাইয়া কলেজে যাওয়ার পথে বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে একটি মাটি বহনকারি ট্রলি আকস্মিকভাবে ডানে মোড় নেয়। এসময় ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রলিতে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয় কলেজ ছাত্রী সুরাইয়া। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
 
এদিকে, এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও সহপাঠীরা শোকে ভেঙে পড়েছেন। কলেজে যাওয়ার পথে তরুণীর এমন অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।
 
স্থানীয়দের অভিযোগ, সড়কে অবৈধ ও নিয়ন্ত্রণহীন যানবাহনের চলাচল দিন দিন বেড়েই চলেছে। এসব যানবাহনের কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত অবৈধ টলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
 
এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন হোসেন জানান, ঘটনাটি শুনেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
Walang nakitang komento


News Card Generator