close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মার্করামের ১৯ বলে ফিফটিতে কিউইদের বিরুদ্ধে অনায়াস জয় দঃ আফ্রিকার টি-২০ বিশ্বকাপে।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর (গ্রুপ অব ডেথ) 'ডি' গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ দঃ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। এটা ছিল টুর্নামেন্টের ২৪ নম্বর ম্যাচ।..

গুজরাটের আহমেদাবাদে গতকাল (১৪ ফেব্রুঃ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হয় ম্যাচটি। মুদ্রা নিক্ষেপণে জয়লাভ করে কিউই দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া ক্যাপ্টেন। 

নিউজিল্যান্ড তাদের ইনিংস শেষে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। মার্ক চ্যাপম্যান ৪৮ (২৬), ড্যারিল মিচেল ৩২ (২৪) এবং ফিন অ্যালেনের ৩১ (১৭) রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ১৭৫/৭ রান করতে সক্ষম হয় তারা। দক্ষিন আফ্রিকার পক্ষে মার্কো ইয়ানসেন ৪টি উইকেট লাভ করেন। 

দঃ আফ্রিকা দল জবাব দিতে নেমে আগ্রাসী, একইসাথে উড়ন্ত সূচনা করে। প্রথম ৬ ওভারে (পাওয়ার প্লে) তাদের স্কোর ছিল ৮৩/১! এবং ১৭.১ ওভারেই (১৭ বল বাকি থাকতে) তারা ১৭৮/৩ রান করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

৭ উইকেটে জয়ের এ ম্যাচে (দাসুন শানাকার পর) ঐ ১৯ বলেই ফিফটি পূর্ণ করেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্করাম! তারা দুজন এখন (এ পর্যন্ত) চলমান টি-২০ বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান। অবশ্য মার্করাম ১৯ নম্বর বলে ব্যক্তিগত ৫৪-তে পৌঁছেন। ৮টি চার ও ৪টি ছয়ের মাধ্যমে তিনি ৪৪ বলে ৮৬* রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে মাঠ ছাড়েন। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪* (১৭) রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। কিউইদের হয়ে ১টি করে উইকেট পান রবিন্দ্র, নিশাম ও ফার্গুসন। 

ম্যাচসেরা হিসেবে মনোনয়ন করা হয় বিজয়ী দলের বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেনকে। তার বোলিং বিশ্লেষণ ছিল ৪-০-৪০-৪। 'ডি' গ্রুপে ৩ ম্যাচ খেলে দঃ আফ্রিকার সংগ্রহ সর্বোচ্চ ৬ পয়েন্ট আর ২য় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৪। 

 

[তথ্যঃ গুগল এবং ক্রিকবাজ।]

Không có bình luận nào được tìm thấy


News Card Generator