মাধবপুরে কৃষকদের পাশে সরকার, মিললো বীজ-সার

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
খরিফ-১ মৌসুম ২০২৬-২০২৭ উপলক্ষে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) মাধবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ফকিরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এছাড়াও বক্তব্য রাখেন শামসুল ইসলাম কামাল ও মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৮৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Nema komentara


News Card Generator