মাদারগঞ্জে পাওনা টাকা নিয়ে ফেরার পথে হামলা লুটতরাজ ও নারী লাঞ্ছনার অভিযোগ..

Tuhid hasan avatar   
Tuhid hasan
তৌহিদ হাসান

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে ১নং চরপাকেরদহ ইউনিয়নের দিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।

​ভুক্তভোগী মোঃ লোকমান আকন্দ (৬৫) মাদারগঞ্জ মডেল থানায় ১২ জন নামীয় এবং ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এ বিষয়ে লিখিত এজাহার দায়ের করেছেন।
​এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন লোকমান আকন্দ তার শ্যালকের বাড়ি থেকে পাওনা ২ লাখ টাকা নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে পূর্বশত্রুতার জেরে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি রাসেল মোল্লা বৃদ্ধ লোকমানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং তার কোমরে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
​তাকে বাঁচাতে এগিয়ে এলে সাক্ষী তাঁরা মিয়া, সেলিম মিয়া, উসমান, রুমনসহ বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। হামলায় এক নারীর শ্লীলতাহানি এবং তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগও পাওয়া গেছে।
​আহতদের উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
​বাদী লোকমান আকন্দ জানান, আসামিরা প্রভাবশালী হওয়ায় বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগপত্রটি পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No se encontraron comentarios


News Card Generator