close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

লঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকার ১৯ বলে ফিফটি টি-২০ বিশ্বকাপে!..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ১৬ তম ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা এবং ক্রিকেট বিশ্বের ৫ নম্বর মুসলিম কান্ট্রি হিসেবে (ক্রিকেটে) উঠে আসা ওমান।..

ক্যান্ডির পাল্লেকেলেতে আজ (১২ ফেব্রুঃ) বেলা ১১:৩০ (বাংলাদেশ সময়)-এ শুরু হয় ম্যাচটি। দল দুটি রয়েছে গ্রুপ 'বি'-তে। টসে জিতে ওমান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। 

শ্রীলংকার ইনিংসের ১৩.৩ ওভারের মাথায় তাদের ৩য় উইকেটের পতন ঘটে দলীয় ১৩৬ রানে। তখন ক্রিজে আসেন তাদের অধিনায়ক দাসুন শানাকা। তিনি ৫টি ছক্কা ও ২টি চারের মাধ্যমে মাত্র ১৯ বলে যখন ব্যক্তিগত ৫০-এ পৌঁছেন, তখন ইনিংসের ১৭.৫ ওভার। অর্থাত, মাত্র ৪.২ ওভার ক্রিজে থাকা অবস্থায়ই তিনি তার অর্ধশতক পূর্ণ করেন! এটা চলমান টি-২০ বিশ্বকাপে এ পর্যন্ত দ্রুততম ফিফটি। এমনকি শ্রীলংকার টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসেও এটা ফাস্টেস্ট ফিফটি। পূর্বেরটা ছিল মাহেলা জয়াবর্ধনের ২১ বলে। শানাকা আজ ঐ ৫০ রানেই আউট হন ২০ বলে।

লঙ্কান ইনিংসে আজ সর্বোচ্চ রান আসে অবশ্য কুশল মেন্ডিসের ব্যাট থেকে ৬১ (৪৫) এবং পবন রত্নায়েকে করেন ৬০ (২৮)। ২০ ওভারে ২২৫/৫ রানে শেষ হয় তাদের ইনিংস। 

ওমান দল জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১২০/৯ রান করতে সক্ষম হয়। সর্বোচ্চ ৫৩* (৫৬) রান করেন মোহাম্মদ নাদীম। ১০৫ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা ম্যাচটি। ওয়ার্মআপ ম্যাচে অবশ্য তারা শ্রীলংকা 'এ' দলকে হারিয়ে দিয়েছিল। 

সেরা প্লেয়ার নির্বাচিত হন পবন রত্নায়েকে। তিনি আজ ফিফটি পূর্ণ করেন ২৪ বলে। 

 

[তথ্যঃ গুগল এবং ক্রিকবাজ।]

没有找到评论


News Card Generator