লালমনিরহাটে শিশু শিক্ষার্থীকে ব'লাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
nbsp;
লালমনিরহাট প্রতিনিধিঃ
nbsp;
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ২ নম্বর ভেলাবাড়ী ইউনিয়নের মাদ্রাসাতু তাহফিযীল কুরআন শুদ্দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার ১২ বছর বয়সী এক আবাসিক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত এক শিক্ষককে গ্রে'প্তার করেছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ শাহজালাল হক (২৩),কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সরকারটারী, কচারদ্বারা গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীর পাড় এলাকার মাদ্রাসাতু তাহফিযীল কুরআন শুদ্দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ওই শিশুটি গত ২১ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ওই সময় মাদ্রাসার শিক্ষক মোঃ শাহজালাল হক মাথা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বেডের কাছে ডেকে নেন। কিছুক্ষণ পর শিশুটি নিজ বেডে ফিরে যেতে চাইলে শিক্ষক তার মুখ রুমাল দিয়ে চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করেন। ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার ভয়ভীতি দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয়।
ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরদিন বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে শিশুটির বাবা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষককে সেখানে পাওয়া যায়নি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জানান, তিনি ছুটিতে বাড়িতে গেছেন এবং ফিরে এলে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পরে ২৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় ফিরে এলে মাদ্রাসার সভাপতি মোঃ মোশারফ হোসেনের বাড়ির উঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাক্ষী এবং মাদ্রাসা কর্তৃপক্ষের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই সময় তিনি ঘটনার বিষয়টি স্বীকার করেন। পরে ক্ষু'ব্ধ জনতা তাকে মা'রধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নি'র্যাতন দমন আইনে মা'মলা দায়ের করেন। মা'মলা রুজুর পরপরই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রে'প্তার করে।
nbsp;
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।