close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে ভোটকেন্দ্র এলাকায় পুলিশের পোশাক পরা নারী আটক..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের আদিতমারী উপজেলার একটি ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পুলিশের পোশাক পরিহিত এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তার প্রকৃত পরিচয় এবং কীভাবে তিনি পুলিশের পোশাক সংগ্রহ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি কেন পুলিশের পোশাক পরে ভোটকেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন এবং পোশাকটি কোথা থেকে সংগ্রহ করেছেন—তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ওই নারীকে মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই নারী পুলিশের পোশাক পরে ভোটকেন্দ্রের সামনে ঘোরাফেরা করছিলেন এবং ভোটারদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে পরে স্থানীয়রা তাকে আদিতমারী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
Aucun commentaire trouvé


News Card Generator