close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

লালমনিরহাট-২ আসনে ভরাডুবি, সংকটে জাতীয় পার্টি

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট প্রতিনিধি:

জাতীয় পার্টির (জাপা) একসময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির চরম ভরাডুবি হয়েছে। এই আসনে জাপা প্রার্থী এলাহান উদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন মাত্র ৮১০ ভোট। যেখানে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৭৯ হাজার ৩৯৩টি। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তিনি জামানত হারিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একসময় আদিতমারী ও কালীগঞ্জে জাতীয় পার্টির উল্লেখযোগ্য প্রভাব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান দুর্বল হয়ে পড়ে। এবারের নির্বাচনে ভোটের ব্যবধানই প্রমাণ করে দলটি এই আসনে সাংগঠনিকভাবে কতটা পিছিয়ে গেছে।
সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় ইস্যুতে অবস্থান অস্পষ্টতা, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে অনেকেই লাঙ্গল প্রতীক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত ও চরাঞ্চলের উন্নয়নসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ভোটারদের মধ্যে হতাশা তৈরি হয়।
এদিকে, এই আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ সময় পর লালমনিরহাট-২ আসনে দলটির এই বড় ব্যবধানের জয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় পার্টি যদি তৃণমূল পর্যায়ে সংগঠনকে পুনর্গঠন ও ভোটারদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তবে লালমনিরহাট-২ আসনে দলটির অবস্থান আরও সংকটে পড়তে পারে।

 

Комментариев нет


News Card Generator