লাল মিয়া স্মৃতি পাঠাগারের বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার উদ্যোগ, বাড়ছে পাঠাভ্যাস..

Mehedi Hasan fahim Mehedi Hasan fahim avatar   
Mehedi Hasan fahim Mehedi Hasan fahim
লাল মিয়া স্মৃতি পাঠাগারের বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার উদ্যোগ, বাড়ছে পাঠাভ্যাস..
লাল মিয়া স্মৃতি পাঠাগারের বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার উদ্যোগ, বাড়ছে পাঠাভ্যাস..
নেত্রকোনার দুর্গাপুরে লাল মিয়া স্মৃতি গণপাঠাগার বই বিতরণ কর্মসূচি চালু করেছে, যা চার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পাঠকদের কাছে বই পৌঁছে দিচ্ছে।..

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাকল জোড়া ইউনিয়নের শালুয়াকান্দা গ্রামে অবস্থিত লাল মিয়া স্মৃতি গণপাঠাগার ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এলাকায় বইপাঠের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। বর্তমানে পাঠাগারটি শালুয়াকান্দা, শ্রীরামখিলা, চাড়িগাঁওপাড়া এবং উত্তর কেট্টা—এই চারটি গ্রামে এই সেবা প্রদান করছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

পাঠাগারের স্বেচ্ছাসেবক ও কর্মীরা নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ে পাঠকদের বাড়িতে গিয়ে বই পৌঁছে দেন। সাধারণত এক সপ্তাহ পর পাঠকের বাড়িতে গিয়ে পূর্বে দেওয়া বই সংগ্রহ করা হয় এবং পাঠকের আগ্রহ ও বয়স অনুযায়ী নতুন বই প্রদান করা হয়। গল্প, উপন্যাস, কবিতা, জীবনী, বিজ্ঞান এবং শিশুতোষ বইসহ বিভিন্ন ধরনের বই পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

এই উদ্যোগের ফলে অনেক শিশু-কিশোর, শিক্ষার্থী এবং সাধারণ পাঠক নিয়মিত বই পড়ার সুযোগ পাচ্ছেন, বিশেষ করে যারা দূরত্ব বা সময়ের অভাবে পাঠাগারে নিয়মিত আসতে পারেন না। পাঠাগারের লক্ষ্য হলো গ্রামে গ্রামে বইপাঠের সংস্কৃতি গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে ভূমিকা রাখা।

Mahmuda Begum
Mahmuda Begum 10 days ago
Good
0 0 Odgovor
Mahmuda Begum
Mahmuda Begum 10 days ago
nice
0 0 Odgovor
Mehedi Hasan fahim Mehedi Hasan fahim
ধন্যবাদ সবাইকে
0 0 Odgovor
Prikaži više


News Card Generator