কুতুবিয়ায় বিএনপি’র মশাল মিছিল ও বিক্ষোভ

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবিয়ায় বিএনপি’র মশাল মিছিল ও বিক্ষোভ
কুতুবিয়ায় বিএনপি’র মশাল মিছিল ও বিক্ষোভ
কুতুবদিয়া প্রতিনিধি:
আঞ্চলিক ভাষায় পড়ুন:

কক্সবাজারে এনসিপির পদযাত্রা ও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারীর অশালীন মন্তব্যের প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় বড়ঘোপ বাজারস্থ জেলা পরিষদ ডাকবাংলো মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে লামার বাজার হয়ে উপজেলা গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু মুছা কুতুবী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সিকদার, রেজাউল করিম রাজু, শ্রমিক দলের সভাপতি শাহাদত হোসেন ভুট্টো, যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির এবং ছাত্রদলের আহ্বায়ক মুকাররম হোসেন প্রমুখ।

বক্তারা নাসির উদ্দিন পাটোয়ারীর মন্তব্যকে 'বিএনপি নেতার বিরুদ্ধে চরম অপমানজনক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত' বলে আখ্যায়িত করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন।

বিক্ষোভে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator