কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে আদিল (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছামিরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদিল ওই এলাকার বাসিন্দা ছাবের আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে খেলার সময় পরিবারের অগোচরে আদিল নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৩টা ৫০ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক ডা. নুরশাত জাহান লিজা তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার):
Ingen kommentarer fundet



















