কুতুবদিয়ায় মধ্যরাতে অগ্নিকাণ্ড

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত প্রায় ১টা ৫৭ মিনিটে বড়ঘোপ ইউনিয়নের পশ্চিম অমজাখালি এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে মো. আবুল হোসেনের একটি কাঁচা ঘর ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের তথ্যমতে, আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ছয় লক্ষ টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে। আগুনের কারণ তদন্তাধীন রয়েছে।

Keine Kommentare gefunden


News Card Generator