close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় যথাসময়ে অফিস করে না বেশির ভাগ কর্মকর্তা

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরে নির্ধারিত সময়ে কর্মকর্তাদের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দীর্ঘ সময় বন্ধ পাওয়া যায়। একই দিনে বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুতুবদিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অফিস বন্ধ পাওয়া যায়। ওই সময় কার্যালয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে কার্যালয়ের দায়িত্বরত প্রশিক্ষক জাকির হোসেন মুঠোফোনে জানানউপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে একজন পিয়ন রয়েছেন এবং তিনি নিয়মিত অফিস খোলা ও বন্ধ করার দায়িত্ব পালন করেন।

তবে স্থানীয়দের দাবিবাস্তবে প্রায়ই ওই পিয়নকে অফিসে দেখা যায় না এবং অনেক সময় অফিস তালাবদ্ধই থাকে। পাশ্ববর্তী কয়েকটি অফিসের কর্মচারীরাও জানানমহিলা বিষয়ক অফিসে প্রায়ই তালা ঝুলতে দেখা যায়। প্রতিবেদক টানা তিন দিন কার্যালয়ে গিয়েও কোনো কর্মকর্তা বা কর্মচারীর দেখা পাননি।

অন্যদিকে বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসে গিয়েও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে সোমবার তার সঙ্গে দেখা করতে বলেন। রোববার তিনি ছুটিতে আছেন কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা ছুটিতে আছেন বলে জানান।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার কাছে জানতে চাইলে তিনি বলেনবড়ঘোপ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছুটিতে থাকার বিষয়টি তাকে অবহিত করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগসরকারি অফিসে কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে সেবা নিতে এসে সাধারণ মানুষকে বারবার ফিরে যেতে হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

没有找到评论


News Card Generator