close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুমিল্লার তিতাসে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেও রক্ষা পেলেন না ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েল  ..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
তিতাসে যৌথবাহিনীর অভিযানে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ আটক নব্য বিএনপি নেতা  

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েল সম্প্রতি ফুল দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছিলেন। তবে শনিবার দিবাগত রাতে তার শেষ রক্ষা হয়নি। যৌথবাহিনীর অভিযানে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক হন তিনি।  

 

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষেই সম্প্রতি বিএনপিতে যোগদান করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন এবং সম্প্রতি বিএনপিতে যোগদান করেন। তবে যৌথবাহিনীর অভিযানে তার রাজনৈতিক অবস্থান কোনো কাজে আসেনি।  

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোয়েন্দারা সম্ভাব্য জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। 

Aucun commentaire trouvé


News Card Generator