কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩০ লক্ষ টাকার ইয়াবা জব্দ..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
****

কুমিল্লা সীমান্তে পৃথক এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২৯ এপ্রিল) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপি’র একটি চৌকস টহল দল উত্তর সূর্যনগর এলাকায় অবস্থান নেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১০,২০০ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​১০ বিজিবি জানিয়েছে, জব্দকৃত এই বিশাল ইয়াবা চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ ৬০ হাজার টাকা। সীমান্ত থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযানটি পরিচালিত হয়।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্তে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি মাদক চোরাচালান রোধে তারা সর্বদা সজাগ রয়েছে। বিশেষ করে বর্তমান সরকারের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জব্দকৃত মাদকদ্রব্য বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং প্রচলিত বিধি মোতাবেক তা পরবর্তীতে ধ্বংস বা নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

Walang nakitang komento


News Card Generator