কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ৬৪৭ কোটি টাকার জালিয়াতির মামলা..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ৬৪৭ কোটি টাকার জালিয়াতির মামলা..
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ৬৪৭ কোটি টাকার জালিয়াতির মামলা..
****

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকা জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন


দুদকের উপপরিচালক আফরোজা হক খান মামলাটি দায়ের করেছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার গ্রাহক প্রতিষ্ঠান মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. মনসুর আলী এবং সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদ ঋণ অনুমোদনের ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।


দুদকের অভিযোগ অনুযায়ী, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি এম এ ওয়াদুদ, চৌধুরী মোসতাক আহমেদ, ডিএমডি সৈয়দ রইস উদ্দিন, এ এস এম বুলবুল এবং সাবেক পরিচালক মনোয়ারা সিকদার।
দুদক জানিয়েছে, জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Geen reacties gevonden


News Card Generator