কুমিল্লায় ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ করলো বিজিবি..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
****

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং একটি গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ এপ্রিল) ভোরে আদর্শ সদর উপজেলার আনন্দপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বৌয়ারাবাজার বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযানে নামে। বুধবার রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ০২ কিলোমিটার ভেতরে আনন্দপুর নামক স্থানে একটি সন্দেহভাজন হায়েস গাড়ি থামানোর নির্দেশ দেয় বিজিবি। এসময় চোরাকারবারিরা গাড়িটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
​পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করে। জব্দকৃত মালামাল ও পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২,০০,০০০/- (বাহাত্তর লক্ষ) টাকা।

​সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত শাড়ি ও যানবাহন বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

No comments found


News Card Generator