কুমিল্লায় ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল ১০ বিজিবি ​

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
****

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 মঙ্গলবার (০৫ মে) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ বিজিবি’র অধীনস্থ আনন্দপুর বিওপির একটি চৌকস টহল দল অভিযান শুরু করে। ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে নানকড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু চক্র যাতে সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধ ব্যবসা পরিচালনা করতে না পারে, সেজন্য বিজিবি কঠোর নজরদারি বজায় রাখছে।

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Nenhum comentário encontrado


News Card Generator