close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুমিল্লায় ৩৯ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

​কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৩৯ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল চলাকালীন বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এই অবৈধ পণ্যগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করে। বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এই চালানের বাজার মূল্য প্রায় ৩৯,০০,০০০ (ঊনচল্লিশ লক্ষ) টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments found


News Card Generator