close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুমিল্লা-২ আসনে ধানের শীষের জয়: শান্তিপূর্ণ ভোটে সেলিম ভূঁইয়ার বিজয়,..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। জনগণ আশা করছে তিনি প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন এবং এলাকায় বিভেদহীন ..

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। দুই-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোট ছিল অবাধ ও নিরপেক্ষ। বিএনপি অধ্যুষিত এ আসনে মানুষের প্রথম পছন্দ ছিল ধানের শীষ প্রতীক।  

বিএনপি প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ৭৬,২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, যিনি ৬২,৩৮৫ ভোট পেয়েছেন। সততা, মেধা ও যোগ্যতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করলেও শেষ পর্যন্ত বিএনপির শক্ত ঘাঁটি ভাঙতে না পারায় দ্বিতীয় স্থানে থামতে হয় তাঁকে। সেলিম ভূঁইয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও কৌশলগত প্রচারণার কাছে মতিন খানের জনপ্রিয়তার জোয়ার ব্যর্থ হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী নাজিমউদ্দীন মোল্লা ৫০,১৩৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেন। তিনি তরুণ ও নারী ভোটারদের সমর্থন পেলেও ভোটের ব্যবধান কাটিয়ে উঠতে পারেননি।  

নির্বাচনের পর কুমিল্লা-২ আসনের জনগণ আশাবাদ ব্যক্ত করেছেন যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তাঁরা আহ্বান জানিয়েছেন, নির্বাচনের পরবর্তী সময়ে এলাকায় যেন কোনো বিভেদ না ছড়িয়ে শোহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।  

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator