কুলিয়ারচরে ‘পৌর কর মেলা’ উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত  মো. আলী সোহেল..

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচরে ‘পৌর কর মেলা’ উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত   মো. আলী সোহেল..
কুলিয়ারচরে ‘পৌর কর মেলা’ উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত   মো. আলী সোহেল..
****

কুলিয়ারচর পৌরসভায় বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে আগামী ৩ মে থেকে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পৌরসভার হলরুমে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার এর সভাপতিত্বে, স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

​কুলিয়ারচর পৌরসভার আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, আগামী ৩ মে থেকে শুরু হতে যাওয়া এই কর মেলা ‘শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে’ অনুষ্ঠিত হবে এবং টানা এক সপ্তাহ চলবে।

পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার জানান, ​পৌরবাসীকে তাদের বকেয়া কর সহজে এবং ঝামেলাবিহীনভাবে পরিশোধ করার সুযোগ করে দিতেই এই মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি মেলা চলাকালীন সময়ে করদাতাদের জন্য কর প্রধানে বিশেষ ছাড় বা প্রণোদনার গ্রহণ করার সুযোগ পাবেন। সভায় পৌর কর্তৃপক্ষ নাগরিকদের এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বকেয়া কর পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান। 

​পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার সাংবাদিকদের বলেন,​"পৌরসভা আপনার, আমার—সবার। সঠিক সময়ে পৌরকর পরিশোধ করা নাগরিক দায়িত্ব। আমরা চাই নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় এসে তাদের বকেয়া পরিশোধ করুক। এই বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি।"

No comments found


News Card Generator