কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ..

Hasan Mahmud Joy avatar   
Hasan Mahmud Joy
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ..
কুড়িগ্রামে মরিচ ক্ষেতে ১০ ফুট গাঁজা গাছ, পুলিশের অভিযানে জব্দ..
স্টাফ রিপোর্টার হাসান মাহমুদ জয় :
আঞ্চলিক ভাষায় পড়ুন:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় মরিচ ক্ষেতে গোপনে চাষ করা একটি বড় আকৃতির গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকার কৃষক ইউসুফ মিয়া দীর্ঘদিন ধরে মরিচ ক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজা গাছ পরিচর্যা করে আসছিলেন। প্রায় দুই বছর বয়সী গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছেছিল। ফুল আসার আগেই পুলিশের অভিযানে গাছটি জব্দ করা হয়।

 

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই মো. আবু সাঈদ সুজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাছটি উদ্ধার করা হয়। এ সময় আশপাশের এলাকায় আরও গাঁজা গাছ রয়েছে কি না, সে বিষয়ে তল্লাশি চালানো হয়।

 

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চরাঞ্চলের কিছু অসাধু ব্যক্তি অধিক লাভের আশায় মাদক ব্যবসায়ীদের প্ররোচনায় গাঁজা চাষে জড়িয়ে পড়েন। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক চাষ, ব্যবসা কিংবা কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Nessun commento trovato


News Card Generator