কর্মজীবী নারী সম্পর্কে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

কর্মজীবী নারী সম্পর্কে জামায়াতে ইসলামীর আমিরের অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঝাড়ু মিছিল করেছে সচেতন নারী সমাজ।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী নেতৃবৃন্দ ও সাধারণ নারীরা একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। ঝাড়ু হাতে নিয়ে তারা মিছিল করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং নারী অবমাননার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “কর্মজীবী নারী সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ দায়িত্বশীল অবস্থানে থেকে কোনো ব্যক্তি নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করা চরম নিন্দনীয় ও লজ্জাজনক। এ ধরনের বক্তব্য নারীর সম্মান, মর্যাদা ও মানবাধিকারের পরিপন্থী।” বক্তারা অবিলম্বে ওই মন্তব্যের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি জানান এবং ভবিষ্যতে নারীদের বিরুদ্ধে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ঝাড়ু মিছিলে অংশগ্রহণকারীরা আরও বলেন, নারীদের প্রতি অবমাননাকর মানসিকতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য এমন প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে

 

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator