close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

খুলনা- ৩ আসনের বিএনপি'র প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি ওয়াই-ফাই জোন..

Partha Das avatar   
Partha Das
****

“স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই" এই স্লোগানকে সামনে রেখে খুলনা–৩ আসনের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন।

খুলনা–৩ এর প্রতিটি থানার আওতায় খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ৬টি পয়েন্টে ২৪ ঘণ্টা হাই-স্পিড ইন্টারনেট সুবিধাসম্পন্ন  “বকুল’স ওয়াইফাই জোন”চালু করা হয়েছে। কোনো পাসওয়ার্ড ছাড়াই যে কেউ সহজেই এই ওয়াইফাই সেবায় সংযুক্ত হতে পারবে।

বকুল'স ওয়াইফাই জোন 
১. খালিশপুর মেগা মোড়।
২. খালিশপুর লিবার্টি সিনেমা কমপ্লেক্স এর সামনে।
৩. খালিশপুর মহসিন কলেজ মোড়।
৪. দৌলতপুর সেভ এন সেফ 
৫. ফুলবাড়ি গেট, কুয়েত এর সামনে।
৬. তেলিগাতি পাকার মাথার মোড়

এ বিষয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, আজকের বিশ্বে ইন্টারনেট আর বিলাসিতা নয়; এটি শিক্ষা, কর্মসংস্থান ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন। জ্ঞান অর্জন এখন আর শুধু লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ নেই। হাতের মুঠোয় ইন্টারনেট থাকায় তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে লার্নিং ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ পাচ্ছে। ফ্রি ওয়াইফাই তরুণ সমাজসহ সবার অধিকার। ইনশাল্লাহ, আমাদের তরুণরাই হবে এআই যুগের অগ্রদূত।"

উদ্যোগটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ, যার মূল লক্ষ্য খুলনায় ডিজিটাল বৈষম্য কমানো, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করা এবং টেকসই কমিউনিটি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রি ওয়াইফাই সেবার মাধ্যমে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরির সুযোগ, সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator