খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী এলাকায় তীব্র জেয়ার-ভাটার প্রভাবে বনবিভাগ অফিস সংলগ্ন খোলপেটুয়া নদীর ভাঙ্গন দেখা দিয়েছে।  এর ফলে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ অফিস, বুড়িগোয়ালিনী ষ্টেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। 

স্থানীয়দের উদ্বেগের প্রেক্ষিতে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও বস্তা ফেলে সংরক্ষণের কাজ শুরু করেছেন। 

শনিবার(১৪মার্চ)  সকালথেকেবনবিভাগঅফিসওস্থানীয়প্রেসক্লাবসংলগ্নখোলপেটুয়ানদীরপাড়ভাঙ্গনরোধেবালুভর্তিজিওব্যাগডাম্পিংকাজশুরুকরেছেন।

এসময়উপস্থিতছিলেনবনবিভাগবুড়িগোয়ালিনীস্টেশনকর্মকর্তাফজলুলহক, সহকারীষ্টেশনকর্মকর্তাইরফানহোসেন,জাতীয়সংসদসদস্যেরপ্রতিনিধিবাবলুরহমানপ্রমুখ।

এদিকে নীলডুমুর বাজার ব্যবসায়ীবৃন্দ, বনবিভাগের ফরেস্টারবৃন্দ বলেন আপাতত ভাঙ্গন রক্ষা করা গেলেও দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় বেড়ি বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে। 

ব্যবসায়ী মহসীন গাজী, বনবিভাগের ষ্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন খোলপেটুয়া নদীর জোয়ারের প্রভাব দিনে দিনে বেড়ে চলেছে।  ভাঙ্গনরোধে বেড়ি বাঁধে দীর্ঘ স্থায়ী সমস্যা সমাধানে পর্যাপ্ত জিও ব্যাগ ডাম্পিং করা, ব্লক বসানো সহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং এ ব্যাপারে স্থানীয়রা সহ বনবিভাগ কর্মকর্তাবৃন্দ সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 

ছবি- শ্যামনগর খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম। 

 

 

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator